-
আপডেট:
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক খবরে বলা হয়েছে, এইচপি ৮ ট্যাবটি ১৮০ মার্কিন ডলার দাম নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই ট্যাবটি আমাজনের তৈরি কিন্ডল ফায়ারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে বলেই আশা করছে এইচপি কর্তৃপক্ষ।
বিশ্বের অন্য দেশে কবে নাগাদ এই ট্যাব আসবে সে সম্পর্কে এখনও জানায়নি এইচপি। ট্যাবটিতে ১৬ গিগাবাইট বিল্টইন স্টোরেজ সুবিধা রয়েছে এবং এটি মাইক্রোএসডি ও ওয়াই-ফাই সমর্থন করে।
ট্যাবটির পেছনে ২ মেগাপিক্সেল ও সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তিন হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার ট্যাবটিতে দীর্ঘক্ষণ চার্জ থাকবে বলেই এইচপির দাবি।